Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১১ ১৪৩৩, রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ৪ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এতে যাত্রী ও যানবাহন চালকরা দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে আসার পর শনিবার সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।’

Walton
Walton