Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩৩, রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর: গ্রেফতার ৪

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর: গ্রেফতার ৪

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর:

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

এ বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, গ্রেফতার চারজনের মধ্যে তিনজন শাহ আলী মাজার এলাকায় ভাসমান অবস্থায় থাকেন। টাকার বিনিময়ে তারা ওই ভাঙচুরে অংশ নিয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

Walton
Walton