Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৫ ১৪৩২, বুধবার ১১ মার্চ ২০২৬

মেট্রো রেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

মেট্রো রেলের এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ

ফাইল ছবি

মেট্রো রেল ভ্রমণের জন্য নিজস্ব কার্ড ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।নষ্ট থাকা কার্ডগুলো নবায়নও বন্ধ থাকবে বলেও জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি।

ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে।
 

Walton
Walton