Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩২, শনিবার ২৮ মার্চ ২০২৬

৪ দিন পর সচল ফেসবুক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৯ মার্চ ২০২১

প্রিন্ট:

৪ দিন পর সচল ফেসবুক

প্রায় ৪ দিন অচল থাকার পর দেশে সচল হলো ফেসবুক। সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট থেকে ফেসবুক সচল হয়। একইসঙ্গে মেসেঞ্জারও।২৬ মার্চ থেকে ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছিল। মেসেঞ্জার মাঝে মাঝে সচল হলেও বড় মেসেজ বা ছবি পাঠাতে সমস্যা হয়। ভিডিও কল করা যায়নি একদমই।

তবে অনেক ব্যবহারকারী ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) দিয়ে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ বলেন, ‘ফেসবুক, মেসেঞ্জার বন্ধের বিষয়ে আমাদের প্রতি বিটিআরসি ও ডটের (ডিপার্টমেন্ট অব টেলিকম) কোনও নির্দেশনা ছিল না। তবে ফেসবুকের মুখপাত্র দেশে “ফেসবুক সীমিত” করে দেওয়ার কথা বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি করা হয়ে থাকে তাহলে দেশের স্বার্থে বিষয়টি আমি খারাপভাবে দেখি না।’

Walton
Walton