Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৮ ১৪৩২, শুক্রবার ১৩ মার্চ ২০২৬

মোবাইল ফোনে এখন থেকে ৫ টাকার বেশি ধার নয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ১২ জুন ২০১৯

প্রিন্ট:

মোবাইল ফোনে এখন থেকে ৫ টাকার বেশি ধার নয়

ঢাকা: মোবাইল ফোনে কথা বলার জন্য এখন থেকে ৫ টাকার বেশি ধার বা ঋণ দিতে পারবে না মোবাইল ফোন অপারেটরেরা। এখন কোনো কোনো অপারেটর ২০০ টাকা পর্যন্ত ধার দেয়। এতে একটি লাগাম টানল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

টেলিযোগাযোগ সেবার ওপর বিটিআরসি আয়োজিত এক গণশুনানিতে এক গ্রাহকের অভিযোগের পর বিটিআরসি এ তথ্য জানায়। বুধবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকের অজান্তে টাকা কেটে নেয়া, বাণিজ্যিক খুদেবার্তা ও কল করে বিরক্ত করা, নেটওয়ার্কের নিম্নমান, দ্রুতগতির ইন্টারনেট না থাকা, গ্রামে নিম্নমানের সেবা, কলরেট ও ইন্টারনেটের দাম নিয়ে নানা অভিযোগ করেন গ্রাহকেরা।

এতে একজন গ্রাহক অভিযোগ করেন, অপারেটরেরা ২০০ টাকা পর্যন্ত ধার দিচ্ছে। ধার নিয়ে টাকা খরচের পর যতবার ছোট অঙ্কের অর্থ রিচার্জ করা হচ্ছে, ততবার টাকা কেটে নেয়া হয়। মানুষ ধার নেয় সাধারণত জরুরি প্রয়োজনে। তাই পরিমাণ ৫-১০ টাকার বেশি হওয়া উচিত নয়।

এ সময় বিটিআরসির মহাপরিচালক এ বি এম হুমায়ুন কবির বলেন, ইতোমধ্যে একটি নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে ৫ টাকার বেশি ধার না দিতে বলা হয়েছে।

গণশুনানিতে অংশ নেয়ার জন্য ২৪ মে আবেদন আহ্বান করা হয়। ২০২ জন নিবন্ধন করেন। তাদের মোট প্রশ্ন ছিল ১ হাজার ৩১৯টি।

 

Walton
Walton