Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদেরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১৮ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব জিএম কাদেরের

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এই নিয়োগ প্রদান করেছেন। যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

Walton
Walton