Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৯ ১৪৩৩, শনিবার ২৫ জুলাই ২০২৬

শনিবার বিএনপির দেশজুড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ১৬ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শনিবার বিএনপির দেশজুড়ে বিক্ষোভ

ঢাকা : জঙ্গি দমনে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে ‘গণগ্রেপ্তার’ এর প্রতিবাদে শনিবার রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী জানান, ওইদিন সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। 

বহুমাত্রিক.কম

Walton
Walton