ফাইল ছবি
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই দেশে ফিরছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
ওদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পিকারের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, সুযোগ হলে শুক্রবারই পদত্যাগ করতে পারেন স্পিকার। এমন প্রস্তুতিই নেয়া হচ্ছে। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও এমন ইঙ্গিত মিলেছে।
সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট স্পিকার বরাবর পদত্যাগ জমা দেবেন। এই পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারই দায়িত্ব পালন করবেন।




