Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বুধবার ১৮ মার্চ ২০২৬

রাজনীতিতে আসছেন আনারকন্যা ডরিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ১১ জুন ২০২৪

প্রিন্ট:

রাজনীতিতে আসছেন আনারকন্যা ডরিন

ফাইল ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন রাজনীতিতে নেমে বাবার অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের কথা জানিয়েছেন।

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ডরিন রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।ডরিন বলেন, আমার বাবার দেখানো পথে চলেছি এতদিন। অষ্টম শ্রেণিতে থাকাকালীন ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ শুরু করি। জেলা ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানেও আমার সরব উপস্থিতি ছিল। ছাত্রলীগ রাজনীতির আঁতুড়ঘর। সেজন্য আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কালীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা আমাকে চেনেন, রাজনীতি করবো।

বাবার স্বপ্ন পূরণের আশার কথা জানিয়ে তিনি আরও বলেন, বাবার স্বপ্ন ছিল রাজনীতি করার। এজন্য আমাকে আইন বিষয় নিয়ে পড়াশোনা করতে বলেছেন। আমারও প্যাশন রাজনীতি করা এবং আমি ভবিষ্যতে রাজনীতি করবো। আল্লাহ যদি কপালে রাখেন, বাবার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করবো। বাবার আশা পূরণ করবো।

Walton
Walton