Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৮ ১৪৩২, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৬, ৬ আগস্ট ২০২৫

প্রিন্ট:

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

দুপুরের মধ্যে দেশের ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে- ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ওপর ঝড়ের আশঙ্কা রয়েছে। 

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় ১২ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Walton
Walton