Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৮ ১৪৩৩, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:০৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ছবি: সংগৃহীত

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুরোহিত ও সেবাইতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার  সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ), প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মীয় বিশিষ্ট ব্যক্তি, মন্দিরের পুরোহিত এবং সেবাইতরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Walton
Walton