Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৮ ১৪৩২, শুক্রবার ১৩ মার্চ ২০২৬

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ৫ জুলাই ২০২৫

প্রিন্ট:

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।শনিবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯ টায় বাসা থেকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করবো।  
 
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা নবম সংসদ নির্বাচন পরিচালনা করেন।

Walton
Walton