Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২, রোববার ১৪ ডিসেম্বর ২০২৫

ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১১, ১৯ জুন ২০২৪

প্রিন্ট:

ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ফাইল ছবি

দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে অফিসের সময়। গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মঙ্গলবার বিকেলের পর থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকামুখী মানুষ বেশি দেখা গেছে। যদিও পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগে অনেকে এসেছেন। আর আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।

ঢাকায় ফেরাদের অনেকেই জানান, আগামীকাল থেকে অফিস খুলছে, এজন্য আজ সকালেই রওনা দিয়েছেন। কেউবা রওনা হন দুপুরের দিকে। রাতে রওনা দিয়ে অফিস করতে পারতেন তারা, তবে কিছু এলাকা থেকে রাতের টিকিট পাওয়া যাচ্ছিল না।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables