Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩৩, সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৯ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

ঢাকা : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন বলেই দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

বিচারব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে- বিএনপি নেতা রহুল কবির রিজভীর এমন মন্তব্যের পর আইনমন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন, পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে পাঁচ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর থেকেই দেশে বিচারব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।

Walton
Walton