Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বুধবার ১৮ মার্চ ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল : গ্রেপ্তারি পরোয়ানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ১ জুন ২০২৫

আপডেট: ১৬:৩১, ১ জুন ২০২৫

প্রিন্ট:

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল : গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তিন জনের বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সেই সঙ্গে শেখহাসিনা ও আরেক অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটিতে তিনজন অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার রয়েছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে সাড়ে ৮ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর ১২ টার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের ব্যাপারে সূচনা বক্তব্য দেন। এরপর ট্রাইব্যুনালে অভিযোগ পড়ে শোনানো হয়। এটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

Walton
Walton