Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৬ ১৪৩৩, শনিবার ০৩ অক্টোবর ২০২৬

১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

১৭ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ছবি- সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন সময় আটক হওয়া ১৭ বাংলাদেশি বন্দিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

রোববার জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে রোববার সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে বন্দি ১৭ বাংলাদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে গত ১৮ই এপ্রিল ভারত, ফিলিপিন ও পাকিস্তানের আরও ২৫ জনকে একইভাবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়া প্রবেশে করতে না পারে সেজন্য তাদেরকে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য তাদের সাজা শেষ হওয়ার পর আকাশপথে নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয়।

এছাড়া পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে রমজান মাসে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চীন, মিয়ানমার, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে।

Walton
Walton