Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩৩, সোমবার ২২ জুন ২০২৬

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ৫ এপ্রিল ২০২৬

প্রিন্ট:

রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর

ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। মেনে নিতে পারছেন না আর্টিস্ট ফোরামও। শনিবার রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আর্টিস্টস ফোরাম। জানা গেছে , আর্টিস্ট ফোরাম আইনি চিঠির মাধ্যমে জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়েছিল। কিন্তু সদুত্তর না পাওয়াতেই এফআইআর দায়ের করেছে বলে জানানো হয়েছে।

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। জানা গেছে, প্রযোজনা সংস্থা নাকি ওডিশা পুলিশের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তবে রাহুলের মৃত্যু নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠে এসেছে ।

এদিকে, রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা রবিবার তালসারি গিয়েছেন সরজমিনে ঘটনাস্থল দেখতে। স্থানীয় ভাবে যারা ঘটনাস্থলে ছিলেন তাদের সঙ্গেও‌ কথা বলবেন। প্রিয়াঙ্কার সঙ্গে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত সৌরভ দাশ।

জানা গেছে, ঘটনা যেহেতু আলাদা রাজ্যে ঘটেছে তাই এফআইআরটি জিরো এফআইআর হিসেবে পুলিশ সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেবে। তবে প্রিয়াঙ্কা ওড়িশার তালসারি মেরিন থানাতেও অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে।

Walton
Walton