এর আগে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর দিয়েছিল ভারতীয় মিডিয়া। এরপর থেকেই জোরালো হতে থাকে এই খবর। শোনা যাচ্ছে, শাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি, জানা গেছে বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী।