আনু মুহাম্মদ অভিযোগ করেন, লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনালকে অদক্ষতার অভিযোগ তুলে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তিনি বলেন, প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার বেশি লাভ করা একটি প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে দিলে সরকার রাজস্ব হারাবে, আমদানি-রপ্তানির খরচ বাড়বে এবং পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।