Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩২, বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।’

নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে  উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।’

Walton
Walton