Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৪ ১৪৩৩, রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

হরমুজ প্রণালিতে উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ফাইল ছবি

হরমুজ প্রণালির আকাশে একটি উন্নত এমকিউ-১ ড্রোন লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের পশ্চিম অংশে চালকবিহীন আকাশযানটি ভূপাতিত করা হয়।

সোমবার ড্রোনটি ধ্বংসের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সামরিক বাহিনীটি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ খবর দিয়েছে আনলাইন আল জাজিরা।বিশ্ব সংবাদ

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, জাতীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নির্দেশনায় পরিচালিত তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এ আক্রমণ চালানো হয়। তবে ভূপাতিত ড্রোনটির মালিকানা বা এটি কোন দেশের হয়ে কার্যক্রম চালাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Walton
Walton