Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৬ ১৪৩৩, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

‘সাজাপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৮, ১০ জুন ২০১৯

প্রিন্ট:

‘সাজাপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’

ঢাকা : কোন সাজাপ্রাপ্ত আসামির শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব মন্তব্য করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দশ বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমানের শাস্তি একদিন কার্যকর হবেই।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলার এখতিয়ার মির্জা ফখরুলের নেই।

তিনি আরো বলেন, আইনগতভাবে বাংলাদেশের আদালত স্বাধীন। আদালত যদি কারো বিরুদ্ধে দণ্ড দেয় সে যদি সরকার দলীয় এমপিও হয় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হচ্ছে সরকারের দায়িত্ব। তারেক রহমানের শাস্তি অবশ্যই কার্যকর হবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনৈতিক দৈন্যদশা এই পর্যায়ে গেছে যে একজন শাস্তি প্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা বিএনপির জন্য লজ্জাকর।

Walton
Walton