Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৬ ১৪৩২, শনিবার ২১ মার্চ ২০২৬

সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২৩:০৭, ২০ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা: দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সতের অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Walton
Walton