Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩২, শনিবার ২৮ মার্চ ২০২৬

খালেদাকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের ফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯, ৪ মে ২০২১

প্রিন্ট:

খালেদাকে বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফখরুলের ফোন

ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। পরিবার ও দলের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে ইতোমধ্যেই এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতেই মির্জা ফখরুল ইসলাম ফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিব স্বরাষ্ট্রমন্ত্রীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপি মহাসচিবকে জানিয়েছেন যে, বিষয়টি সরকারের নয়, আদালতের এখতিয়ার। তিনি এ ব্যাপারে আদালতে আবেদন করার পরামর্শ দেন।

সোমবার বিকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে রাতে হাসপাতালের সামনে খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। সকালের দিকে খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করেন। 

Walton
Walton