Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৫ ১৪৩৩, সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

আবারও দুই বছরের জন্য পিআইবির ডিজি জাফর ওয়াজেদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

আবারও দুই বছরের জন্য পিআইবির ডিজি জাফর ওয়াজেদ

আবারও দুই বছরের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ।

‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯(২) অনুযাযী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

বুধবার বা যোগদানের তারিখ থেকে আগামী ২ বছর একুশে পদকপ্রাপ্ত এই সংবাদিক পিআইবি ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Walton
Walton