Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩, সোমবার ০৮ জুন ২০২৬

ফিলিপিন্সে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প : সুনামি সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৯, ৮ জুন ২০২৬

প্রিন্ট:

ফিলিপিন্সে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প : সুনামি সতর্কতা

ফাইল ছবি

ফিলিপিন্সের মিন্দানাওতে সোমবার (৮ জুন) ৮.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। 
 
জিএফজেড এর আগে ভূমিকম্পটির মাত্রা ৭.৩ বলে জানিয়েছিল। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা এই ভূমিকম্পের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। এর আগে, হিমালয় অঞ্চলের কেন্দ্রস্থলে রোববার ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন অনুভূত হয়েছে আশপাশের পাঁচটি দেশে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানে। তবে এর প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে ভারত, চীন, বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে অনেক বাসিন্দা ভবন থেকে বেরিয়ে আসেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো যে হিমালয় অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভুটান এমন একটি উচ্চ ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়।

Walton
Walton