Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩ ১৪৩৩, শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাতে জাহাঙ্গীর গেট টু কাকলী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ৫ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

রাতে জাহাঙ্গীর গেট টু কাকলী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা

ফাইল ছবি

মেরামত কাজের জন্য মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফ্লাইওভার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করার নির্দেশনা দেয়া হলো।

অন্যদিকে ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত কাকলী হতে জাহাঙ্গীর গেট অভিমুখী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলেরও নির্দেশনা দেয়া হয়।

Walton
Walton