Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩৩, বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

আজিমপুরে সাংবাদিকদের মারধর, এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫২, ৬ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আজিমপুরে সাংবাদিকদের মারধর, এসআই ক্লোজড

রাজধানীর আজিমপুরে সাংবাদিকদের মারধর করেছে পুলিশ বলে অভিযোগ উঠেছে। তাদের পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এর জেরে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) কালামকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। রাত আড়াইটার দিকে তাকে এ নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ।

এদিন রাতে এক বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন বিডিনিউজের সাংবাদিক কাজী মোবারক হোসেন ও সাংবাদিক ফখরুল ইসলাম শাহীন। রাত সোয়া ২টার দিকে আজিমপুরের শাখত বাড়ি বটতলা এলাকায় এলে তাদের মারধর করেন এক ওসি, এসআই ও কনস্টেবল।

মোবারক বলেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাসায় ফিরছিলাম। আমার বাসার সামনে চলেও আসি। এসময় লালবাগ থানার এসআই কালাম ও এক কনস্টেবল আমার পথরোধ করেন এবং জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন। গাড়িতে উঠতে না চাইলে এসআই বলেন, তোকে ইয়াবা দিয়ে মামলা দেব। মামলা না খেতে চাইলে গাড়িতে ওঠ। তা সত্ত্বেও গাড়িতে না উঠলে তিনি আমাকে মারধর করেন।

লালবাগ থানার ওসি কেএম আশরাফ বলেন, আমরা খবর পেয়েছি। এরই মধ্যে এসআই কালামকে ক্লোজড করার আদেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

বহুমাত্রিক.কম

Walton
Walton