ঢাকা : তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে করা মামলায় গ্রেপ্তার হয়ে ৬দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল ‘দৈনিক শিক্ষা ডটকম’র সম্পাদক সিদ্দিকুর রহমান খান।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ১ সেপ্টেম্বর শিক্ষা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন গত সোমবার দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।
বহুমাত্রিক.কম




