Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩২, রোববার ২৯ মার্চ ২০২৬

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ১১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ অন্যান্য বিষয়ে একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

Walton
Walton