ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঈশ্বরদী-পাবনা-রাজশাহী রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেল ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।




