Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩৩, বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে: মন্ত্রিপরিষদ সচিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ৩ মে ২০২১

প্রিন্ট:

চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে: মন্ত্রিপরিষদ সচিব

করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের লকডাউন শুরু হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।

এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে `সর্বাত্মক লকডাউন` শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। এরপর আরও এক সপ্তাহ বাড়িয়ে লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। তারপর আরও এক সপ্তাহ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।

Walton
Walton