Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৫ ১৪৩৩, সোমবার ২৯ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৭, ২৮ জুন ২০২৬

আপডেট: ২৩:০৮, ২৮ জুন ২০২৬

প্রিন্ট:

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বিগত অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে গণমাধ্যমের রেফারেন্স টেনে এ মন্তব্য বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরো বলেন, টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে 'সর্বোচ্চ দুর্নীতি হয়েছে' অন্তর্বর্তী সরকারের সময়ে। এসব কথা আমি বলছি না গণমাধ্যম বলেছে। এই একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে আমরা সই করেছি।

এছাড়া, বাজেটকে জনবান্ধব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার বাজেট দেয়ার আগে পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।

Walton
Walton