Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩৩, সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস কাজ করছে না বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

অন্যদিকে, সোমবার রাত সোয়া ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেছেন, তার ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, তিনি শংকামুক্ত নয়। সবাই দোয়া করবেন।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। পরে, শুক্রবার  ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজ খবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব।

Walton
Walton