Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১১ ১৪৩৩, রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

রিফাত হত্যা মামলার চার্জ গঠন ১ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২৮ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

রিফাত হত্যা মামলার চার্জ গঠন ১ জানুয়ারি

ঢাকা  : বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জ গঠনের শুনানির দিন ১ জানুয়ারি ধার্য করেছে আদালত।

বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান বৃহস্পতিবার এদিন ধার্য করেন।
রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। পলাতক আসামি মুসা ব্যতীত অন্য সব আসামিদের হাজির করা হয়। আসামিরা হলো রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), হাসান (১৯), মুসা (২২), আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), সাগর (১৯) ও কামরুল ইসলাম সাইমুন (২১)।

আদালত সূত্রে জানা গেছে, আদালতে উপস্থিত থাকা আট আসামির মধ্যে মোহাইমিনুল ইসলাম সিফাত এবং সাগর জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

এ বছরের ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকান্ড সংগঠিত হয়। এরপর গত ১ সেপ্টেম্বর বিকেলে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এ দুভাগে বিভক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরমধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি।

এ মামলার প্রধান আসামী নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।
চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মুসা এখনো পলাতক রয়েছে। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছে। অন্য সব আসামি কারাগারে।

 

Walton
Walton