Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৮ ১৪৩২, সোমবার ২৩ মার্চ ২০২৬

দাম্মাম থেকে দেশে ফিরলেন ৪১২ বাংলাদেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ১১ জুলাই ২০২০

প্রিন্ট:

দাম্মাম থেকে দেশে ফিরলেন ৪১২ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে সৌদি আরবের দাম্মামে আটকা পড়া ৪১২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

Walton
Walton