Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৬ ১৪৩৩, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

করোনা আতঙ্ক: বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ১০ মার্চ ২০২০

প্রিন্ট:

করোনা আতঙ্ক: বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা

ঢাকা : করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনা ভাইরাসের কারণে মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত বলবত থাকবে।

নিষেধাজ্ঞার সময় বাংলাদেশ থেকে কেউ মালদ্বীপে ভ্রমণ করতে পারবেন না। এই সময় ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিক কারও টিকেট কেনা থাকলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Walton
Walton