Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১২ ১৪৩২, শুক্রবার ২৭ মার্চ ২০২৬

সবচেয়ে কম বয়সী কান বিচারক এল ফ্যানিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ৫ মে ২০১৯

প্রিন্ট:

সবচেয়ে কম বয়সী কান বিচারক এল ফ্যানিং

ঢাকা : কান চলচ্চিত্র উৎসব আয়োজকদের ঘোষণা অনুযায়ী ২১ বছর বয়সী এল ফ্যানিং চলতি বছর মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক দলে আছেন। এতে সবচেয়ে কম বয়সে বিচারকের আসনে বসার রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি।

কানে চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে প্রতিযোগিতা বিভাগে মূল বিচারক থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। তার সাথে সহযোগি বিচারক হিসেবে কাজ করবেন এল ফ্যানিং।

কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর শুরু হবে ১৪ মে। ২৫ মে বিজয়ীদের নাম জানাবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকরা।

Walton
Walton