ফাইল ছবি
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রথা বাতিল করেছে সরকার।আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ স্তরে কোনো ধরনের ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; বরং সম্পূর্ণ লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।
এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।




