Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩২, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

বিদেশে চিকিৎসায় ১৫ হাজার ডলার খরচ করা যাবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১২ মে ২০২৫

প্রিন্ট:

বিদেশে চিকিৎসায় ১৫ হাজার ডলার খরচ করা যাবে

ফাইল ছবি

বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজনের পক্ষে বিদেশে চিকিৎসার জন্য বছরে ১৫ হাজার ডলার পর্যন্ত ছাড় করতে পারবে ব্যাংক। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। এতদিন যেকোনো উদ্দেশ্যেই বিদেশে যাওয়া হোক সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের সুযোগ ছিল। 

সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণ কোটায় বাড়তি ডলার খরচে চিকিৎসাসংক্রান্ত ব্যয়ের পক্ষে প্রমাণ থাকতে হবে। এ ক্ষেত্রে কার্ড বা সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশি হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধ করা যেতে পারে। চিকিৎসার বাইরে অন্য ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচে করা সীমা বজায় থাকবে।

Walton
Walton