Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৯ ১৪৩৩, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

প্রকাশিত: ১৯:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিয়েছে ইরান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও গবেষকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের কথা প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

আব্বাস আরাগচি জানান, গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যেই এই সাত দিনের পরিকল্পনা দেওয়া হয়েছে। এই প্রস্তাব মেনে নিলে দুই দেশের মধ্যকার সশস্ত্র সংঘাত এক সপ্তাহের মধ্যে পুরোপুরি বন্ধ হবে এবং বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য আবার খুলে দেওয়া হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তেহরান এখনই এই পরিকল্পনা বাস্তবায়নে একদম প্রস্তুত। এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষা। ওয়াশিংটন এতে সায় দিলেই দ্রুততম সময়ের মধ্যে চুক্তি কার্যকর করে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে।
 

Walton
Walton