Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

হলমার্কের ৩৮৩৪ শতক জমি এখন সোনালী ব্যাংকের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২২ নভেম্বর ২০২০

প্রিন্ট:

হলমার্কের ৩৮৩৪ শতক জমি এখন সোনালী ব্যাংকের

হলমার্ক ফ্যাশন লিমিটেডের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিক এখন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক।হলমার্ক ফ্যাশনের এমডি তানভীর আহম্মেদ ও চেয়ারম্যান জেসমিন আক্তার সোনালী ব্যাংকের কাছ থেকে এই জমি বন্ধক দেয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। এরপর তারা সম্পত্তি বন্ধক দেননি।

এই ঋণের পরিমাণ সুদসহ দাঁড়ায় ৫৮৭ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫১২ টাকা। এই ঋণের টাকার জন্য সোনালী ব্যাংক ২০১৮ সালে একটি মামলা দায়ের করে।রোববার ঢাকার অর্থ-ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন সোনালী ব্যাংককে হলমার্ক ফ্যাশনের তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখল বিষয়ে সদনপত্র প্রদান করেন।

সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton
Walton