Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩২, শনিবার ২৮ মার্চ ২০২৬

সাইবেরিয়ায় নিখোঁজ বিমানের ১৮ জন আরোহীই জীবিত উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১৭ জুলাই ২০২১

প্রিন্ট:

সাইবেরিয়ায় নিখোঁজ বিমানের ১৮ জন আরোহীই জীবিত উদ্ধার

সাইবেরিয়ান টমেস্ক অঞ্চলে শুক্রবার নিখোঁজ হওয়া বিমানটিতে (এন্টোনোভ-২৮) থাকা ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, যাত্রীবাহী বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হওয়ার পর আবারও ফিরে এসেছে। এটি রানওয়েতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী বেঁচে আছেন। খবর এএফপি’র।

রুশ বিমান সংস্থা এএফপিকে জানিয়েছে, বিমানের আরোহী প্রত্যেকেই বেঁচে আছে। আঞ্চলিক রাজধানীতে বিমানটি অবতরণের পর উদ্ধারকারীরা ১৫ জন যাত্রী ও তিন জন ক্রুকে উদ্ধার করেছে।

এর আগে, এর আগে এসআইএলএর দ্বারা পরিচালিত ফ্লাইটটি টমস্ক অঞ্চলের কেদারোভি শহর থেকে আঞ্চলিক রাজধানীতে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে এটিকে খুঁজতে হেলিকপ্টার পাঠানো হয়। সূত্র : বাসস।

Walton
Walton