Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩৩, মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ১৬ মে ২০১৯

প্রিন্ট:

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকা: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে।

Walton
Walton