Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩৩, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

করোনার কিট সংগ্রহ করতে সরকারকে রিহ্যাবের ২৫ লাখ টাকা প্রদান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ২৫ মার্চ ২০২০

প্রিন্ট:

করোনার কিট সংগ্রহ করতে সরকারকে রিহ্যাবের ২৫ লাখ টাকা প্রদান

ঢাকা : করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকার সহযোগীতা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনো ধরনের দাবি উত্থাপন না করে সরকারের সাথে থেকে এই সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

একই সাথে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট।

Walton
Walton