Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৩ ১৪৩৩, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬

আবরার হত্যা: নাজমুস সাদাত ৫ দিনের রিমান্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৬ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

আবরার হত্যা: নাজমুস সাদাত ৫ দিনের রিমান্ডে

ঢাকা : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি নাজমুস সাদাতকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গেল ৬ অক্টোবর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার (৭ অক্টোবর) ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতারা।

পরদিন সোমবার (৭ অক্টোবর) রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

Walton
Walton