Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৪ ১৪৩২, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সুস্থ আছেন খালেদা জিয়া : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২০, ২১ জুলাই ২০২১

প্রিন্ট:

সুস্থ আছেন খালেদা জিয়া : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনার টিকা নেওয়ার পর জ্বর হলেও সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বুধবার রাতে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজায় সাক্ষাৎ করতে যান বিএনপি নেতারা। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রায় এক বছর পর আমরা উনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। তিনি মোটামুটি ভালো আছেন। তবে উনার উন্নত চিকিৎসার প্রয়োজন। এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।’

Walton
Walton