Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৯ ১৪৩২, বুধবার ০৪ মার্চ ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকাল

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে সকাল ছয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

গতকাল গভীর রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের জনিয়েছিলেন, অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ খালেদা জিয়ার অন্যান্য আত্মীয়স্বজন হাসপাতালে যান। তাদের অনেকে ভোর পযর্ন্ত সেখানে ছিলেন।  এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মংগলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।   


 

 

Walton
Walton