Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

বারি’তে আলু উৎপাদনে প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ৮ জুন ২০২৩

আপডেট: ২২:৪২, ৮ জুন ২০২৩

প্রিন্ট:

বারি’তে আলু উৎপাদনে প্রশিক্ষণ

ছবি: বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভাইরাস মুক্ত বীজ আলু উৎপাদনের লক্ষ্যে তিন দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বারি'র কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম এবং ড. মো. মোশাররফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, (৬—৮) জুন তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে বারি’র বিজ্ঞানী ও ব্রাকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 

Walton
Walton