Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩২, মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প :তিন প্রদেশে সুনামি সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩৩, ৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প :তিন প্রদেশে সুনামি সতর্কতা

ফাইল ছবি

জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) জানিয়েছে, দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ১৫ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। জেএমএ আরও জানিয়েছে, এই ভূমিকম্পের জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছিল।

জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়। আর এর উৎস ছিল ৫০ কিলোমিটার গভীরে।প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ৬ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি ভূমিকম্প পরিমাপক সিসমিক ইনটেন্সিটি স্কেলে এর তীব্রতা ছিল আপার ৬, যেখানে সর্বোচ্চ স্কেল ৭।

এই শক্তিশালী ভূমিকম্পের পরপরই জাপানের হোক্কাইডো, অওমোরি ও ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়।

Walton
Walton